শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ রোববার গুলিস্তান জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এবার একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত, ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ, সময় দুপুর ১২টায়, স্থান: গুলিস্তান জিরোপয়েন্ট, আয়োজনে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সংক্রান্ত একটি পোস্টারও শেয়ার করেন তিনি।

এরআগে শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রবিবার বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ।

শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেওয়া হয়। এর পাশাপাশি একটি পোস্টার শেয়ার করা হয়। এতে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews