1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন সামাজিক সুরক্ষায় নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ যুগে বাংলাদেশ পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার ‘আত্মহত্যা’র চেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর পল্লবীতে দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের বাবাকেও গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আহত ব্যক্তি নিজে বাচ্চাদের হত্যা করেছেন এবং পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত শিশুদের নাম জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর, আরেকজনের বয়স ৩ বছর। তাদের বাবার নাম মো. আহাদ (৪০)।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকালে আমাদের কাছে তথ্য আসে পল্লবীর বাইগারটেকের একটি বাসায় দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি। শিশুদের বাবাকেও আহত অবস্থায় উদ্ধার করি এবং হাসপাতালে পাঠাই।

তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তাদের হত্যা করার পর সে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে আরও তদন্ত করছি।

এসআই মাজেদুল হক বলেন, আহাদের স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। সকালে তিনি কাজে বেরিয়ে যান। ঘটনার সময় বাসায় ছিলেন না। ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন আহাদ। এ কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট