1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ৭ মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি নির্বাচনী বাটোয়ারা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

পটুয়াখালীর নিজামপুরে ২৫ হাজার ৫০০ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: পটুয়াখালীর মহিপাল উপজেলার নিজামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। তবে

২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন নিজামপুরের ৭ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত স্থানে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য নির্দেশ দেয়া হয়। অতঃপর উক্ত ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে রেখে পার্শ্ববর্তী ঘনবসতিতে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে দেয়া ব্যাগটি তল্লাশী করে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট