1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

সচিব-উপসচিব পর্যায়ে ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা ৭৬৪ জনের পদোন্নতির সুপারিশ করেছে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি। উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরে কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রিভিউ কমিটির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজে পদোবঞ্চিত দাবি করে পদোন্নতির জন্য আবেদন করেছেন ১ হাজার ৫৪০ জন।

কমিটির দেওয়া সুপারিশপত্রে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে।

তবে কমিটির এই সুপারিশ বাস্তবায়ন করতে সরকার বাধ্য নয়। এর মধ্যে সরকার যাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিতে চান দিতে পারেন। চাইলে কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে পারেন।

এদিকে প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারি সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট