রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

স্মৃতিসৌধে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল, নেয়া হলো সিএমএইচে

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিএনপি মহাসচিবকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews