1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তি কে জরিমানা করা হয়েছে। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাধু খাঁ পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়িতে থেকে ৪২ কেজি কারেন্ট জাল জব্দ করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাবসায়ী প্রণব সাধুকে ৬ হাজার ও সত্য সাধুকে ৪ হাজার টাকা জরিমানা এবং জব্দ কৃত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পুলিশ উপপরিদর্শক বাবলা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট