শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে পৃথকভাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি ও ডাকসুর রোকেয়া হল সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা, সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক ঈশিতা এনাম ঋতু, অনন্যা রহমান নিশি, নাসিমা আক্তার সাথী, আসমাতুল্লাহ আল আসিফ, সৌম্য দ্বীপ রায় এবং বৃষ্টি মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন।

মতবিনিময় সভায় বক্তারা পাইকগাছা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews