1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বেনাপোলে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে
oplus_0

বেনাপোল প্রতিনিধি:: সাদপন্থীদের কার্যক্রম আজীবন নিষিদ্ধের দাবিতে যশোরের বেনাপোলে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ ও বেনাপোলের সর্বস্তরের জনগণ। রবিবার বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর গভীর রাতে ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপরে ইসরায়েল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোসর সাদপন্থী খুনী সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় ওলামা মাশায়েখের মুফতি সাইদুল বাসার, মুফতি আবু হানিফ, হাফেজ মাওলানা আজিজুল হক, মুফতি ওমর ফারুকসহ বিভিন্ন স্তরের মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে নিহত এবং আহতদের জন্য দোয়া কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট