1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

মোংলায় বড়দিন উপলক্ষে নৌবাহিনীর টহল জোরদার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মোংলায় টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উপজেলার ৪২টি গীর্জায় এবার অনুষ্ঠিত হচ্ছে বড়দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা।

২৪ ডিসেম্বর রাত ৯ টায় মোংলার শেলাবুনিয়া সাধুপল ক্যাথলিক গীর্জায় নৌবাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে যিশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে উৎসবের রং লেগেছে মোংলার সকল ছোট বড় সব গির্জাগুলোতে।

মোংলার খ্রীষ্টান অধ্যাষিত এলাকাগুলোতে গিয়ে দেখা যায় বর্ণাঢ্য সাজসজ্জার পাশাপাশি অনেকের বাড়িতেই বসানো হয় প্রতীকী গোশালা। বেথলেহেমের গরিব কাঠুরের গোয়ালঘরে যিশু খ্রিষ্টের জন্মের কথা স্মরণ করেই এই আয়োজন। রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে দৃষ্টিনন্দন ক্রিসমাস ট্রি সাজানো হয়। ঘরে ঘরে বড়দিনের কেক তৈরি করা হয়। ছিল বিশেষ খাবারের আয়োজনও। অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যান। খ্রিষ্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্য ধর্মের লোকজনও উৎসবে যোগ দেয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট