1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি ) দিবাগত রাতে খুলনার খালিশপুর থানাধীন আলমনগর মক্কি মাদানী মসজিদ সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী মো: মজনু শেখ(৩৫) কে আটক করা হয়। পরবর্তীতে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি তল্লাশি করে বিভিন্ন ধরনের মাদক (গাজা-১৪৫ গ্রাম, ইয়াবা-২৫৯ পিস) ও মোবাইল-১টি এবং মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে খালিশপুর থানা হতে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

বর্ণিত মাদক ব্যবসায়ীকে আটক করার ফলে উক্ত এলাকার জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বর্ণিত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট