1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ইয়াবাসহ ১৬ ডাকাত ও মাদক পাচারকারী আটক

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা গোলাসহ ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করেছে কোস্টগার্ড।

৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৩ জানুয়ারি শুক্রবার আনুমানিক রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মায়ানমারের মংডু জেলাধীন নাইক্ষ্যংদিয়া এলাকা হতে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে।

কোস্টগার্ড সদস্যগণ ফাঁকা গোলার মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করলে সন্দেহভাজন বোটটি কোস্ট গার্ড এর উপর অতর্কিত গুলি বর্ষন শুরু করে। এসময় কোস্ট গার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজ করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে করে বোটটি থেমে যায় এবং অভিজানিক দল বোটটিকে আটক করতে সক্ষম হয়। অতঃপর বোটটি তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৩ রাউন্ড তাজা গোলা ও ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করা হয়। বোটটিতে তল্লাশী চলাকালে ইঞ্জিনরুমে একজন পাঁচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটককৃত ডাকাত ও মাদক পাঁচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মায়ানমার হতে মাদকদ্রব্য পাঁচারের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সমূদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেয়া মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট