রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত।

দাকোপে ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালন করায় আটক-৩

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় ৩জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৮জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। গত রবিবার রাত ৮টায় উপজেলার বাজুয়া এস এন কলেজের একটি পরিত্যাক্ত ভবনে এ ঘটনা ঘটে। আটককৃত ছাত্র লীগ কর্মিরা হলেন, উপজেলার চুনকুড়ি এলাকার জিয়াউর রহমানের ছেলে মানিক শেখ (২০), বাজুয়া এলাকার সুজিত দাসের ছেলে দিপু দাস (২৩) ও বানিয়াশান্তা আমতলা এলাকার পলাশ বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২৩)। বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকার রাজু খান বাদি হয়ে  সোমবার সন্ত্রাস বিরোধী আইনে থানায় এ মামলা দায়ের করেন যার মামলা নম্বর ১।
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটককৃত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews