1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বিজিবি’র অভিযানে বেনাপোল সীমান্তে ভারতীয় পন্য ও মাদক উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি ক্যাম্প, বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি এবং বেনাপোল সীমান্তে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল,মদ, চাদর, কিটনাশক ও ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

আজ সোমবার সকাল সন্ধ্যা সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং মাদকের চালান আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি এবং বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকারের মালামাল, কম্বল, চাদর,পান মসলা, কিটনাশক,কসমেটিক্স ও গাঁজা আটক করা হয়।যার সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট