1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত, ৫টি মটর সাইকেল ও একটি অটো রিক্সাসহ একটি দোকান ভাংচুর করে দোকানটি লুটপাট করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ানের ভিআইপি মোড় নামক স্থানে এতে দুই জন গুরুত্বর আহত হয়েছে। তারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। সোমবার (৬ জানুয়ানী) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর গুরুত্বর আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত দুই জন হলেন, আতিয়ার পাইক (৬৬) ও মোঃ শামসুল আলম (৫৩) । বিষ্ণুপুর ইউনিয়ানের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার শেখ রেজাউল করিম রেজার নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী ঢাল শড়কি ও ধারালো দা, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায় এতে আমাদের ৫জন নেতা কর্মী আহত হয়। এদের মধ্যে দুই জন গুরুত্বর আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিন জনকে স্থানিয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় সন্ত্রাসীর আমাদের ৫টি মটর সাইকেল একটি অটো গাড়িসহ একটি দোকান ভাংচুর করে দোকানটি লুটপাট করেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান,স্থানিয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহন করা হরে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট