1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৬ জন আটক

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলার বাসষ্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট এলাকা থেকে হরিণের মাংসসহ ৬ চোরাচালানীকে আটক করেছে। ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- ঢাকার কেরানীগঞ্জের মো. সোহেল হোসেন, মো. সাইদুল ইসলাম, মো. তাইজুল ইসলাম, মো. রবিন, ঝিনাইদাহের কালিগঞ্জের মোসা. মুক্তা বেগম ও নেত্রকোনা সদর উপজেলার কল্পনা আক্তার।

৮ জানুয়ারী সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন।

তিনি বলেন,নগোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় বিসিজি বেইজ মোংলা এর একটি আভিযানিক দর মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের উপস্থিতিতে চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের স্টেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট