1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

১০ জানুয়ারি শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এর একটি আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ বাজার সংলগ্ন ব্রীজ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশী করতঃ অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবাসহ নগদ ১ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট