1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

পাইকগাছা সালাফিয়া মাদরাসা’র শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় সালাফিয়া মাদরাসা’র উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে বান্দিকাটী আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন মাদরাসা ভবনে অনুষ্ঠিত হয়। মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সেলিম জাহাঙ্গীর সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, আহলে হাদিস জামে মসজিদ এর সাবেক সভাপতি আলহাজ্ব রহমত আলী গাজী, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরদার, বর্তমান সভাপতি অলিউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপজেলা আহলে হাদিস সংগঠনের সভাপতি হারুন অর রশীদ, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ রবিউল ইসলাম, কারী নুর মোহাম্মদ, আব্দুল করিম জোয়ার্দার, আসাদুল ইসলাম, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, রবিউল ইসলাম, বাচ্চু গাজী, আজিজুর রহমান, রুহুল কুদ্দুস ও কিনু গাজী। উল্লেখ্য নতুন প্রতিষ্ঠিত মাদরাসাটি উপজেলা আহলে হাদিস সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। মাদরাসায় প্রাথমিকভাবে দুটি বিভাগ চালু করা হয়েছে। নূরানী বিভাগে শিক্ষার্থীদের প্লে, নার্সারি, কেজি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে পড়ার সুযোগ রাখা হয়েছে। প্রি- হিফয বিভাগে আমপারা, কায়েদা ও নাজেরা’র পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার ও সাধারণ জ্ঞান শিক্ষার সু- ব্যবস্থা রয়েছে। এখানকার উত্তীর্ণ শিক্ষার্থীরা খুলনা আল মাহাদ আস সালাফি মাদরাসা সহ পর্যায়ক্রমে ঢাকা ও মদিনায় লেখাপড়ার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট