1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
কর্মশালায় প্রধান অতিথি জানান, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন-ই যথেষ্ট নয়। গণমাধ্যমকর্মীদের বিচক্ষণতা এবং নীতি-নৈতিকতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দক্ষতা অর্জনের জন্য এ সংক্রান্ত জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। দেশের প্রতি আমাদের সকলেরই দায়বদ্ধতা রয়েছে। তাই প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা উচিত। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের অনুসরণীয় আচরণবিধি মেনে চলা উচিত। তাছাড়া প্রেস কাউন্সিল কর্তৃক প্রণীত সাংবাদিকদের শপথনামা মেনে চলার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। গণমাধ্যমকর্মীদের কাজের স্বার্থে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর থেকে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য-উপাত্ত সংগ্রহের বিদ্যমান সুযোগ কাজে লাগানো যেতে পারে।
কর্মশালার দুটি সেশনে ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি পালনের গুরুত্ব’ এবং ‘অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে গণমাধ্যমকর্মীরা ইতিবাচক সাংবাদিকতার বিকাশে তাদের ভাবনাগুলো তুলে ধরেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। কর্মশালায় রির্সোস পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান।
প্রশিক্ষণ কর্মশালায় খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট