1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে ‘তারুণ্যের উৎসব শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী পরিচালনা করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৯ মে সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের আয়োজনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” মন্ত্রে তারুণ্যের উৎসব-২০২৫ এর আওতায় বিসিজি বেইস ভোলায় কর্মরত কোস্ট গার্ড সদস্যবৃন্দ, ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততায় ভোলা সদর উপজেলাধীন খেয়াঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ড পরিবেশ রক্ষার্থে এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট