1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

প্রতিকূল আবহাওয়ায় প্রসূতি নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: প্রতিকূল আবহাওয়ায় সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার একজন প্রসূতি নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত ২৯ মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪ টা ৪০ মিনিটে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের স্থানীয় এক গর্ভবতী মহিলা শরীফা বেগম (২৮) এর প্রসবব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাকোপ-এ স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কোস্টগার্ড স্টেশন নলিয়ানকে উক্ত বিষয়টি জানায়। পরিস্থিতি বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড একটি স্পিডবোট প্রস্তুত করে এবং উক্ত মহিলাকে দাকোপের কালাবগি হতে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। কোস্ট গার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ায় প্রসবব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়। পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়, সে ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট