1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

জোড়াগেটে কোরবানির পশুরহাট উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুরহাট এর উদ্বোধন অনুষ্ঠান রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথি কোরবানির পশুরহাট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুরহাটে আগত পশুর মালিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাটের ময়লা আবর্জনা পরিষ্কার এর বিষয়ে সিটি কর্পোরেশন তৎপর থাকবে। হাটে প্রয়োজনীয় পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে পৃথক পৃথক কমিটি গঠন কাজ করবে। তিনি আরও জানান, হাসিলের ক্ষেত্রে জনগণের দাবির প্রেক্ষিতে এ বছর আমরা গত বছরের তুলনায় ৫ শতাংশ থেকে কম করে ৪ শতাংশে এনেছি। তারপরও আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছর বেশি হাসিল আদায় হবে, যা আমরা সরকারি তহবিলে জমা দেবো। এই পশুরহাটে দলমত নির্বেশেষে সবাই আমাদের সহযোগিতা করছে। জাল টাকা সনাক্ত করার ক্ষেত্রে খুলনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের সচিব ও পশুহাট কমিটির আহবায়ক শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে হাট উদ্বোধনের সময় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট