1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ৭ মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি নির্বাচনী বাটোয়ারা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

ভোলায় অস্ত্র গুলিসহ সিরাজ বাহিনীর দুই সদস্য আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলার দৌলতখান থেকে কোস্টগার্ড ও পুলিশের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ২ জন সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন মঙ্গলবার রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় ২ টি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ০২ জন সদস্যকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, .২২ রাইফেলের ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত ডাকাত বাহিনীর সদস্যরা হলেন- মোঃ শহীদ (৪৮) ও মোঃ শাহাবুদ্দিন (৪৫)। তারা দুজনেই ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে দৌলতখান থানায় হস্তান্তরের কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট