1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

মোল্লাহাটের সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। সে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চাদেরহাট গ্রামের মৃত-মুকবুল শেখের ছেলে। তার পাসপোর্ট নম্বর – A00953915।

পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন শেখ রেজাউল কবির। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার নামে মোল্লার হাট থানায় একাধিক মামলা রয়েছে। মামলা নম্বর-২১, তারিখ ২২/০৯/২০২৪ মোল্লারহাট থানা,মামলার ধারা-১৪৩, ৩৪১, ৩৪২, ৩২৩, ৩০৭, ৩৮৬, ৫০৬ ও ৫০২ পেনাল কোড। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, গত বছরের সেপ্টেম্বরে মোল্লারহাট থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট