1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন সামাজিক সুরক্ষায় নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ যুগে বাংলাদেশ পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

চামড়া শিল্পে বিগত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে -বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ১৫ বছরে দেশের চামড়া শিল্পে ব্যাপক নৈরাজ্য হয়েছে এবং এর ফলে শিল্পটির চরম অধঃপতন হয়েছে। এখাতে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা নির্মূলে সরকার কাজ করছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কন্ট্রোল টিমও সক্রিয় রয়েছে।

উপদেষ্টা আজ (সোমবার) বিকালে যশোরের রাজার হাটের পশুর কাঁচা চামড়া আড়ত পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ চিন্তা করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চামড়ার যৌত্তিক মূল্য নিশ্চিত ও মূল্য বাড়ানোর লক্ষ্যে সরকার সারাদেশে লবণ বিতরণ করেছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, চামড়ার দাম বাড়াতে সংরক্ষণের জন্য ৭ লাখ ৫০ হাজার মন লবণ বিতরণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ চামড়ার মূল্য নির্ধারণে সহায়ক ভূমিকা রেখেছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর চামড়া সম্পর্কে ধারণা না থাকায় তারা সেটি নষ্ট করেছেন। ফলে কাঙ্খিত মূল্য পাননি।

উপদেষ্টা আরও বলেন, ট্যানারি মালিকদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকার ঈদের আগেই দুইশত ২০ কোটি টাকার প্রণোদনা ছাড় করেছে। এতে করে চামড়া ব্যবসায়ীরা উপযুক্ত মূল্যে চামড়া ক্রয় করতে পারবেন। বাজার ব্যবস্থাপনা স¤প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা তৈরি হবে বলে তিনি আশা করেন। চামড়া শিল্পের নৈরাজ্য নিয়ে এখনও সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। অথচ সরকার চামড়া রক্ষায় যেসব পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো।

এসময় যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান ও কাঁচা চামড়া ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি যশোরের সাতমাইলস্থ বারীনগরে ইউএসডিএ এর অর্থায়নে স্থাপিত হিমাগার পরিদর্শন করেন। সকালে উপদেষ্টা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের নুরনগরস্থ আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জের কোরবানির পশুর কাঁচা চামড়া আড়ত পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট