1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: ব্রিটেনের লন্ডনে অবস্থিত ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাজপ্রাসাদে পৌঁছালে রাজা চার্লস তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে প্রায় ৩০ মিনিট ধরে দুজনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সংস্কার-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি। রাজা চার্লস ড. ইউনূসের কাজ সম্পর্কে গভীরভাবে অবগত।”

এ সময় প্রেস সচিব আরও জানান, ড. ইউনূসের ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণের বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, তা পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। মাইক্রোক্রেডিট ব্যবস্থা বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অবদানের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হচ্ছে।”

পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা লন্ডনে ফলপ্রসূ ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছেন বলে জানান প্রেস সচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট