রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু

মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলায় অবৈধ জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পাচার প্রতিরোধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে কোস্টগার্ড।

১০ এপ্রিল শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে কতিপয় অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুত করতে না পারে, সে লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড । এরই ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা এলাকায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে রিজার্ভ ফুয়েল ট্যাক, ফুয়েল মজুদের রেজিস্টার, ফুয়েল খরচে রেজিস্টার সহ ফিলিং স্টেশনের লাইসেন্স এর হালনাগাদ তথ্য যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই করা হয়।

জ্বালানি তেল পাচার, অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট রোধ ও জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরনের মাধ্যমে বাজার স্থিতিশীলতা রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে কোস্ট গার্ড।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews