বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও দাকোপ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহা (৭২) মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সংসদ সদস্যসহ দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন।
চালনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বার বার নির্বাচীত কাউন্সিলর বিএনপির এই বর্ষিয়াননেতা দীর্ঘদিন ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টায় খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র এবং ১ কন্যা সন্তানসহ অসংখ্যা আত্নীয়স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। বুধবার দুপুরে অসিত কুমার সাহার মরদেহ চালনা ডাকবাংলাস্থ দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ে আসলে এক হৃদয়বিদারক ও শোকাহত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় খুলনা -১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খানের নেতৃত্বে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেন, সাবেক সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক যথাক্রমে দীপক কুমার সরদার, শেখ শহিদুল ইসলাম, আয়ুব আলী কাজী, মোঃ বাচ্চু ফকির, মোস্তাফিজুর রহমান মোস্তাক, কামরুল ইসলাম টুকু, মহিদুল হাওলাদার, এস এম কাদের, গাজী জাহাঙ্গীর আলম, হাফিজর রহমান সানা, ইউনিয়ন বিএনপি নেতা বেনী মাধব বিশ্বাস, আব্দুর রহিম, শেখ রফিকুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক শেখ, দেলোয়র হোসেন, বদিয়ার শেখ, আবু তাহের, আজমীর সানা, রবিউল ইসলাম মনা, রমজান গাজী, ফেরদাউস সানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্ল্যা, সম্পাদক আজিম হাওলাদার, কৃষক দলের শফিকুল ইসলাম, আবুল কাশেম সানা, মহিলা দলের মালা কাজী, পারুল বেগম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএম রুম্মন, মিনারা খাতুনসহ সর্বস্থরের নেতৃবৃন্দ। এরপর চালনা পৌরসভার মহাশ্মশানে নিয়ে শেষকৃত্যু সম্পূর্ণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews