
বেনাপোল প্রতিনিধি::যশোর বোর্ডের অধীনে ঝিকরগাছা উপজেলার আকিজ কলেজিয়েট স্কুল থেকে সাফল্যের সঙ্গে সকল বিষয়ে এ+(প্লাস) পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সোয়াইব হাসান। ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে সর্বস্তরের জনগণকে সেবা করতে চান এবং দেশের উন্নয়নের স্বপ্ন দেখেন সোয়াইব হাসান। মোট বিষয়ের ১২৫০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১২১৮। মেধা তালিকায় যশোর বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ হাসাদুজ্জামান শিমুল এবং নাসরিন সুলতানার প্রথম সন্তান সোয়াইব হাসান। ভালো ফলাফলের মাধ্যমে কৃতকার্য এই শিক্ষার্থী বলেন, ‘ভালো ফলাফলের জন্য আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমি একজন প্রকৌশলী হয়ে সর্বস্তরের জনগণকে সেবা করতে চাই। উন্নত দেশ গড়তে চাই।’
তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ সফলতার জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি।’ তার মা নাসরিন সুলতানা বলেন, ‘আমার সন্তানের এই ভালো ফলাফলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা তার শিক্ষকদের। সবার দোয়া ও ভালোবাসায় সে যেন নিজের স্বপ্ন পূরণ করে মানুষের সেবা করতে পারে সেই কামনা করছি।’
সোয়াইবের বাবা হাসানুজ্জামান শিমুল বলেন, আমার প্রথম সন্তান সোয়াইব হাসান। সে ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলে পড়াশুনা করতো। এস এস সি – ২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে যশোর বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে। আমি পিতা হিসেবে অত্যান্ত গর্ববোধ করছি। আমার সন্তানের এরকম ফলাফলের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তারা হলেন তার শিক্ষকদের। আমি তাদের সুস্থতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।