মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান

খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ কুমার দাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দাকোপে উপজেলার সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারী কর্মকর্তা অনিন্দ কুমার দাশের উপর হামলার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান। একই সাথে তারা সকল কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। মানববন্ধনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, খাদ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায়, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা শহরের ফারাজীপাড়া আকবর ষ্টোরের সামনে একদল সন্ত্রাসী তাঁকে অপহরনের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে অপহরনে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করে পালিয়ে যায়। ঘটনার পর আহত কর্মকর্তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেলে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত কর্মকর্তা বাদী হয়ে খুলনার সোনাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। আহত কর্মকর্তা দাকোপের পাশাপাশি অতিরিক্ত হিসাবে বটিয়াঘাটা উপজেলায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসাবে দায়িত্বে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews