
দাকোপ প্রতিনিধি:: উপকুলের প্রতিকুলতা,লবনাক্তা আর প্রাকৃতিক দূর্যোগকে জয় করে টেকসই উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে খুলনার দাকোপে পানখালী “এসডিজি ভিলেজ” মডেল গ্রাম পাইলট প্রকল্পের উদ্বোধন হয়েছে।
সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পানখালীকে “এসডিজি ভিলেজ” মডেল গ্রাম হিসাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে কথা বলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এবং কেডিএ চেয়ারম্যান খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা। অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ইরুফা সুলতানা, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা সহকারী কমিশনার ভূমি, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্য সচীব আলামিন সানা, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।