1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বাগেরহাটে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরাহটের কচুয়ায় দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিনব্যাপি কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার চত্বরে প্রস্তাবিত পিপলস হসপিটাল লিমিটেড এর উদ্যোগে এবং “চলো পাল্টাই” সংগঠনের সার্বিক সহযোগিতায় শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ফুয়াদ হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ সোহাগ শেখ, গাইনি বিশেষজ্ঞ ডা. রিফাত আরা শিলা। সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রস্তাবিত পিপলস হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মোঃ ইউনুস শেখ, ব্যবস্থাপনা পরিচালক সুব্রত কুমার মুখার্জি, পরিচালক-মোঃ ইদ্রিস শেখ, ড. নুরুল ইসলাম মাহফুজসহ “চলো পাল্টাই” সাংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রত্যন্ত গ্রামের মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা পরামর্শ প্রদানের জন্যই আমাদের এই আয়োজন। অনেকেই চিকিৎসা নিয়েছেন। আমরা ঔষধও বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট