1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় আজ রোববার সকাল ৯টা থেকে চালু হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য চালু হওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বেনাপোল বন্দর এলাকায়। টানা ছুটির শেষে কাস্টমস ও বন্দর কর্মকর্তারা কর্মস্থলে যোগ দিয়েছেন।

আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হওয়ার কথা নিশ্চিত করে বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০দিন সরকারি ছুটি থাকার কারণে এ সময় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল। টানা ১০দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে । চলছে বন্দরে লোড আনলোড কার্যক্রম। কর্মচঞ্চলতা ফিরে এসেছে বেনাপোল বন্দর এলাকায়। ‌ ‌ ‌‌ অপরদিকে টানা ছুটি শেষে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব যোদ্ধারা কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রথম দিনে কাস্টম হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকায় কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়েছেন একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে।

 

বেনাপোট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ঈদের ছুটিতে টানা ১০ দিন বেনাপোল কাজের সকল কার্যক্রম বন্ধ ছিল। অনেক ব্যবসায়ী এখনো এলাকায় এসে পৌঁছায়নি।কাস্টমস হাউজেও কাজকর্ম কম থাকলেও কাস্টমস কর্মকর্তারা সকলেই কর্মস্থলে যোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট