1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা

কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না-ডিএমপি কমিশনার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ডেস্ক:: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপির সদর দপ্তরের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় ‘মব’ নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদার মবকাণ্ডে একজন অ্যারেস্ট আছে। আমরা একটা মামলাও নিচ্ছি। আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না। অনেক মামলাও নিয়েছি। মব জাস্টিসের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি। মব জাস্টিসের এক-দুটি ঘটনায় পুলিশ অফিসাররা তাদের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও সাসপেন্ড ও শাস্তি দিয়েছি। তিন-মাস চার মাস আগে যে পরিমাণ মব জাস্টিস ছিল এখন সে পরিমাণ নেই।

ডিএমপি কমিশনার বলেন, রাতে বাড়িতে আসামি আছে সেই বাড়িতে হানা দেওয়া, দরজা ভাঙা বা কিছু করা এ ধরনের ঘটনা অ্যালাও করছি না। এ কারণে সম্প্রতি এ ধরনের ঘটনা কমে গেছে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাবো এবং আমরা তাদেরকে ধরবো। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই-চাঁদাবাজি-ডাকাতির মামলা দেওয়া হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং জাইকার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট