1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা

এনসিসি গঠন আপত্তি রাজনৈতিকদলগুলোর, সরে এলো ঐকমত্য কমিশন

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর বিকল্প হিসেবে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত ও আপত্তিকে গুরুত্ব দিয়ে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিসি নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা আপত্তি, মতবিরোধ ও উদ্বেগ আমলে নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রস্তাবে রাষ্ট্রপতি কিংবা প্রধান বিচারপতির মতো নির্বাহী বা বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

প্রস্তাবিত কমিটিতে থাকবেন জাতীয় সংসদের উচ্চকক্ষ (যদি গঠিত হয়) এবং নিম্নকক্ষের স্পিকার।

এই নিয়োগ কমিটির ক্ষমতা সীমিত থাকবে শুধু সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়ায়। তবে আর্মি, নেভি ও এয়ার ফোর্সের প্রধান, কিংবা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ এই কমিটির আওতার বাইরে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট