1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: পটুয়াখালীর পায়রাকুঞ্জে প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ২১৫৪ পিস ইয়াবা এবং ১টি দেশীয় অস্ত্রসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন বুধবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালীর পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় জনৈক ব্যক্তি মোঃ শাহিন হাওলাদার (৩৪) এর গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ৩ টায় তার বাড়ি তল্লাশি করে ১০ লক্ষ টাকা মূল্যের ২০০০ পিস ইয়াবা এবং ১ টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট