1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফে ডাকাতদলের আস্তানায় কোস্টগার্ড-পুলিশের অভিযানে অস্ত্র মাদক জব্দ, একজন উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদলের আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও মাদক জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। এসময় অপহরণকৃত ১ জনকে উদ্ধার করে যৌথবাহিনী।

রবিবার (৬ জুলাই) সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ৫ জুলাই শনিবার মধ্যরাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে।

এসময় আত্মরক্ষার নিমিত্তে যৌথ বাহিনী ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশী চালিয়ে ১ টি জি-৩ বিদেশি রাইফেল, ১ টি ৯ মিঃমিঃ ও ১ টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, ৩ টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১ শত রাইফেলের ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং ৫ কোটি ৩ হাজার ৬ শত টাকা মূল্যের ১ কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ এবং আপহরণকৃত ১ জন ব্যাক্তিকে উদ্ধার করা হয়। ডাকাত দলের সদস‌্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র পাচার ও ডাকাতি রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট