1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ৭ মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি নির্বাচনী বাটোয়ারা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলায় অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১০ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫”উপলক্ষ্যে অগ্নি নির্বাপণী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় কোস্ট গার্ড দক্ষিণ জোন, ফায়ার সার্ভিস, ভোলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড জরুরি সেবা নিতে কল করুন ১৬১১১ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট