1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজের চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই ২০২৫ তারিখ রোজ শনিবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটে অবস্থানরত সকল চোর বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই মালামাল যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট