1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

পাইকগাছায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:: ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন। সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক মোঃ আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ‘জুলাই শহীদ পরিবারের’ সদস্যসহ প্রায় তিন শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সকলে একসঙ্গে শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠান শেষে একই স্থানে ‘জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী অধিকার, সচেতনতা ও সমাজে নারীর ভূমিকা বিষয়ে আলোচনার মাধ্যমে সমাবেশটি আরও অর্থবহ হয়ে ওঠে।

এই অনুষ্ঠান সমাজের সর্বস্তরে দেশপ্রেম, সচেতনতা ও সামাজিক ঐক্য গঠনে নতুন প্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট