শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাজবাড়ী:: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’র একটি বাস বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। বাসটি যেখানে নিমজ্জিত হয়েছে, সেখানে নদীর গভীরতা অনেক বেশি হওয়ায় মুহূর্তেই তা তলিয়ে যায়। দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে আসা ওই বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন।

সন্ধ্যা ৬টা ২১ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, নদী থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের বাকি ৪৫ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে নিখোঁজদের সংখ্যা অনেক বেশি হওয়ায় স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও আহাজারি দেখা দিয়েছে।

দুর্ঘটনা পরবর্তী উদ্ধারকাজে বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। উদ্ধার অভিযান চলমান থাকায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews