1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাপুল দাকোপে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাবেক নেতা খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
শনিবার রাতে তিনি দাকোপে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলুর নিজস্ব কার্যালয়ে এই সভায় মিলিত হন। তিনি তার ছাত্র রাজনীতির গৌরবময় অতীত এবং বিগত ১৬ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, আমি অবহেলিত দাকোপ বটিয়াঘাটার উন্নয়নের ভিশন নিয়ে এসেছি। অতীতে এ অঞ্চলে ধানের শীষের পক্ষে যোগ্য ও সৎ নেতৃত্বের অভাবে এ আসনে আমাদের বিজয় আসেনি এমন দাবী করে তিনি বলেন, হিন্দু মুসলিম খ্রিষ্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার ও আস্থা অর্জন করে আমি এ অঞ্চলের সড়ক ও সেতু যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে চাই। সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটাতে চাই। স্বাস্থ্য সেবা নিশ্চিত ও কৃষি উন্নয়নে বিপ্লব ঘটাতে চাই। তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষনা অনুযায়ী কোন ব্যক্তির অপরাধ দল গ্রহন করবেনা। দলের নাম ব্যবহার করে পেশী শক্তি প্রদর্শন বা অপরাধ করতে চাইলে ছাড় দেওয়া হবেনা এমন দাবী করে তিনি আগামী দিনে সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্ল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য সুলতান মাহমুদ, শেখ শাকিল আহম্মেদ দিলু, জি এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, জি এম আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব আলামিন সানা, সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব আলী কাজীসহ দাকোপ উপজেলা ও চালনা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় দাকোপ প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট