1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

মিনাজ নদীতে পানি চলাচলে প্রতিবন্ধকতা আছে কি না পরিদর্শনে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের মিনাজ নদী সংলগ্ন এলাকায় টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বসতবাড়ি, মাছের ঘের এবং গুরুত্বপূর্ণ সড়কপথ প্লাবিত হয়ে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

জনদুর্ভোগের চিত্র সরেজমিনে পর্যালোচনা করতে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় মিনাজ নদী এলাকা পরিদর্শন করেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডলসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিনাজ নদীর স্বাভাবিক পানি প্রবাহ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এতে কৃষিকাজ, মৎস্যচাষ এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

তবে পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা সাংবাদিকদের জানান, আমার পর্যবেক্ষণে বর্তমানে মিনাজ নদীতে পানি নিষ্কাসনের বড় কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। তবে কোথাও সমস্যা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী চাঁদখালী ইউনিয়নের তিনটি স্লুইস গেট উন্মুক্ত করা হলে এ অঞ্চলের পানি নিষ্কাশনের সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে বলেও তিনি মত দেন।

প্রসঙ্গত, ওই দিন পরিদর্শনের সময় তিনি নিজ হাতে নদীর পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী একটি জাল অপসারণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাজ নদীর পানি প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী পূর্বে দুইবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট