1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

পাইকগাছায় জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা শহরে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক কৌশল এবং নির্বাচনী কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিস্তারিত আলোচনা হয়। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার বিকল্প নেই। এজন্য প্রতিটি কর্মীকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান। এসময় উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডা. আসাদুল হক, পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, এডভোকেট রুহুল আমিন, তামিম রায়হানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সঞ্চার করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট