1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

জাতিসংঘের সতর্কতা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি।

শুক্রবার সংস্থাটি জানিয়েছে, গাজা গভর্নরেটের মানুষ খাদ্যের তীব্র অভাবে ভুগছেন। এর মধ্যে রয়েছে গাজা সিটি ও তার আশপাশের এলাকা।

আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা সিটিকে তাদের ‘পঞ্চম ধাপ’-এ উন্নীত করেছে। এই ধাপ খাদ্য সংকটের সর্বোচ্চ স্তর হিসেবে গণ্য হয়।

সংস্থার মতে, গাজা সিটি ও আশপাশের মানুষ এখন অনাহার এবং চরম দারিদ্র্যে ভুগছেন এবং খাওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না।

আইপিসি আরও জানিয়েছে, গাজার দেইর এল-বালাহ এবং খান ইউনুস শহরও ধীরে ধীরে একই সংকটের দিকে এগোচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে এই দুই শহরে দুর্ভিক্ষ শুরু হতে পারে। এর ফলে গাজার ৫ লাখেরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা প্রায় ১০ লাখ ৭ হাজার মানুষ ‘ধাপ-৪’-এ রয়েছেন। তারা খাদ্য জরুরি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। অপরদিকে ৩ লাখ ৯৬ হাজার মানুষ বা জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ‘ধাপ-৩’-এ রয়েছেন এবং তারা খাদ্য সংকটে পড়ার ঝুঁকির মধ্যে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল বর্বর হামলা চালানো শুরু করে এবং সঙ্গে সঙ্গে অবরোধ আরোপ করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এরফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়েছে।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মানুষ যখন খাদ্য অভাবে ভুগছে, তখনই ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে এবং গাজা সিটিকে ধ্বংসের হুমকি দিচ্ছে।

আইপিসি এমন পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে জানানো এই প্রথমবার। সংস্থা সতর্ক করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপের অভাব মানবিক সংকটকে আরও তীব্র করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট