1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

এএফসি অ-২৩ টুর্নামেন্ট,বাহরাইনে লিড নিয়েও হারল বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইনে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গতকাল রাতে বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে ২-৪ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশ ও বাহরাইন অ-২৩ দলের মধ্যকার ম্যাচটি ফিফা টায়ার-২ ম্যাচের স্বীকৃতি পেয়েছে। দুই দল ম্যাচটি ক্লোজড ডোর করায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। নানা মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম জোড়া গোল করেন। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ২ গোল দিয়েও চার গোল হজম করেছে।

বাফুফে শনিবার সকালে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।’

বাংলাদেশ অ-২৩ দল বাহরাইন থেকে ঢাকা ফেরার কথা আগামীকাল। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ভিয়েতনামে রওনা হবেন জায়ানরা। ঢাকা থেকে কিউবা মিচেল আর ফাহমিদুল ইতালি থেকে ভিয়েতনাম পৌঁছানোর কথা রয়েছে। এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাফুফে এবারই প্রথম এত জোর দিয়েছে। আগে কখনো এই দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে বিদেশে ক্যাম্প ও ম্যাচ খেলানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট