1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৬ ট্রাকে করে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের শার্শা উপজেলার বেনাপোল দিয়ে ভারত থেকে পাঁচটি চালানে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রবিবার (৩১ আগষ্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন,বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন, গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে ৫ চালানে মোট আমদানি হয়েছে ১২৬০ মেট্রিক টন চাল।

আমদানিকারকরা বলেন, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসার আশা করা হচ্ছে। গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বিভিন্ন চালান বন্দর দিয়ে প্রবেশ করছে এবং পণ্য ছাড়করণের কাজ করছেন ভূইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামের দুইটি সিএন্ডএফ এজেন্ট।

সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলু রহমান জানান, আমদানিকৃত চালের ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে। বন্দর অভ্যন্তরে থাকা সব চাল আজ রবিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর এবার বেনাপোল বন্দরে চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরটিতে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে সবশেষ চাল আমদানি হয়েছিল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট