শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ এবং আলোচনা সভা রবিবার অফিসের সংবাদকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর।
অনুষ্ঠানে মুখ্য আলোচক বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মই ভবিষ্যতে দেশের হাল ধরবে। পাকিস্তানিরা এদেশের জনগণের সাথে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করেছিলো। পাকিস্তান আমলে সরকারি কর্মক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানিরা সংখ্যায় বেশি ছিলো। তিনি এসময় স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের সমন্বয় গঠিত মুক্তিযোদ্ধারদল ভারত থেকে প্রশিক্ষণ শেষ করে পাইকগাছা উপজেলার কপিলমুনি ক্যাম্পে প্রথম গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। এসময় দুইজন মুক্তিযোদ্ধা শহিদ হন। এরপরে ১৯৭১ সালে ৪ এপ্রিল খুলনা গল্লামারিস্থ তৎকালীন রেডিও পাকিস্তান কেন্দ্র দখল করেন। এখানেও তিন জন মুক্তিযোদ্ধা শহিদ হন।
স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতি খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, প্রবীণদের সাথে নতুনদের সম্পর্কের মেইলবন্ধন ঘটানোর জন্য আজকের এ সভা। পাকিস্তান হানাদার বাহিনীর নিকট থেকে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা যাবে।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, ফাতেমা তুজ জোহরা ও সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews