1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

পাইকগাছায় সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রম শুরু

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের আওতায় ওএমএস কর্মসূচির মাধ্যমে প্রতিদিন উপজেলার দুটি কেন্দ্রে ২৪ টাকা কেজি দরে এক মেট্রিক টন আটা বিক্রয় করা হচ্ছে।

এ কর্মসূচির আওতায় মোট ৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন দুই জন ডিলার ৫০০ কেজি করে দুটি কেন্দ্রে এক মেট্রিক টন আটা বিক্রয় করবেন। একজন সুফলভোগী সর্বোচ্চ ৫ কেজি আটা কিনতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রতিদিনের বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রথম দিনের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা ফুড অফিসার মো. হাসিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক দেবলা শীল, ট্যাগ অফিসার জিএম জাকারিয়া, জাহিদুর রহমান ও জিএম শাহেদুজ্জামান। এছাড়া ডিলার অসিত চন্দ্র সরকার, শেখ সিরাজুল হক, সুভাষ সরকার, প্রণব সরদার, সালাম গাজী, আব্দুল হালিম, বাসুদেব ও বিধান উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট