1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

পাইকগাছায় ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভায় প্রথমবারের মতো ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(সেপ্টেম্বর) সকালে পৌরসভা মিলনায়তনে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীন। পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম নূর আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতা হিসেবে তিনটি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তি এ সম্মাননা পান। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ব্যক্তি পর্যায়ে আলহাজ্ব আমিন উদ্দিন সানা ও আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু সেরা করদাতার সম্মাননা অর্জন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট