1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

বেনাপোল বন্দরে পাওয়া গেল এয়ার পিস্তল ও গুলি চালক ও হেলপার আটক

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচামরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩পিস এয়ারগুলি সহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

রোববার (৭ সেপ্টেম্বর) ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভারতীয় নাগরিক গাড়িচালক জাসপাল সালুজা ছেলে গুরজীত সালুজা (৩১)এবং হেলপার মালকিয়া নাওয়াদির ছেলে রাম দাস নাওয়াদি (২৪)।উভয়েই মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা ।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক CG 04PU 5288 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে কাচাঁ মরিচবাহী ট্রাক নিয়ে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন তারা।

জানা যায়, আটক ট্রাকের কাচাঁ মরিচের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ, ঢাকা। এর সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি’র সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ওই পন্যবাহী ট্রাক তল্লাশি করে একটি এয়ার পিস্তল সহ কিছু গুলি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে আটক চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট